Showing posts with label free e-book.. Show all posts
Showing posts with label free e-book.. Show all posts

Monday, 16 June 2014

লিখেছেনঃ Syed Mohammad Rezwan



আপনি কী আপনার জীবনের গতিপথ নিয়ে চিন্তিত? হতাশাগ্রস্ত হয়ে আছেন? জীবনে চলার পথে যাই করছেন তাতেই ব্যর্থতা আপনার সঙ্গী হচ্ছে? আপনি কী আপনার লক্ষ্যে পৌছাতে পারছেন না? অন্ধকার গলিপথ ছেড়ে আলোর মহাসড়কে এসে আপনার লক্ষ্যে পৌছাতে চান? তাহলে বইপ্রেমী বন্ধুরা আসুন হাতে তুলে নিই পাউলো কোয়েলহোর রচিত দ্য আলকেমিস্ট। এতদিন ধরে বিশ্বখ্যাত থ্রিলার উপন্যাস নিয়ে প্রচুর লিখেছি। আজ আপনাদেরকে পরিচয় করে দিতে চাই পৃথিবীর সবচেয়ে বেশী ভাষায় অনূদিত এবং অনেকের মতে পৃথিবীর সবচেয়ে অনুপ্রেরনীয় উপন্যাস 'দ্য আলকেমিস্ট' এর সাথে।
খুবই সাধারন একটা গল্প। গল্পের মূল চরিত্র আন্দালুসিয়ান রাখাল বালক সান্টিয়াগো প্রায়শই স্বপ্নে দেখে একটি ছোট বালক তাকে মিশরের পিরামিডের নীচে লুকানো ধনরত্নের খোঁজ করতে বলে। সান্টিয়াগো এক জিপসির কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। জিপসি তাকে মিশরে যেতে বলে। সেটাই তার লক্ষ্য হওয়া উচিত বলে জানায়। এক রহস্যময়ী লোক যে নিজেকে সালেমের রাজা বলে দাবী করে সেও তাকে জিপসির মত মিশরের উদ্দেশ্যে রওয়ানা দিতে বলে। সান্টিয়াগো তার পুরো ভেড়ার পাল বিক্রি করে তাঞ্জিয়ারে পৌছায় এবং সেখানে সে চুরির সম্মুখীন হয় ও নিঃস্ব হয়। তার এখন মিশরে পৌঁছানর টাকা নেই। সে হতাশাগ্রস্ত হয়ে পরে। সে একটি দোকানে কাজ নেয়। প্রায় এক বছর কাজ করে সে নিজ দেশে ফিরে ব্যাবসা করার মত যথেষ্ট পরিমান অর্থ জমিয়ে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে দেশে ফেরত না যেয়ে মিশরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মিশরের সাহারা মরুভুমিতে তার পরিচয় হয় এক ইংরেজের সাথে যে আল-ফাউমে আলকেমিস্টের সন্ধানে যাচ্ছে, যার কাছ থেকে সে আলকেমির রহস্য শিখে নিবে। চলতে থাকল সান্টিয়াগোর তার লক্ষ্যের উদ্দেশ্যে যাত্রা এবং তার পরিচয় হয় ২০০ বছর বয়সের আলকেমিস্টের সাথে। সান্টিয়াগো কী তার লক্ষ্য, যা ছিলো পিরামিডের নীচের গুপ্তধন সেই লক্ষ্যে অটুট থাকবে না আলকেমিস্টের সাথে পরিচয় হওয়ার পর নতুন লক্ষ্য ঠিক করবে?
আগেই বলেছি অতি সাধারন একটি গল্প, কিন্তু অনন্ন্য-সাধারন লেখনী। কোয়েলহোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অনুপ্রেরনীয় লেখক। উনার ৩ টি উপন্যাস পড়ার সৌভাগ্য হওয়ার কারনে আমিও এই বিষয়ে পুরোপুরি একমত। এই গল্পটিতে রুপকের ছড়াছড়ি। একটি সাধারন রাখাল বালকের মিশর যাত্রার গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষ নিজের দেখা স্বপ্নে যেন কখনো বিভ্রান্ত না হয়। একটি বাস্তববাদী স্বপ্ন মনে পুষে আপনি যদি একটি লক্ষ্য স্থির করেন, পথ যতই বন্ধুর হোক না কেন আপনি লক্ষ্যে পৌঁছাবেনই। আপনি মাঝে হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসতে চাইলেও আপনি ফিরে আসতে পারবেননা, কারন তখন ''পুরো বিশ্বই ষড়যন্ত্র করবে'' আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানর জন্য। আপনি যদি লক্ষ্য নির্ধারণ করে রাখেন এবং সাহসী হোন তাহলে যত কিছুই ঘটুক না কেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেনই আপনার দৃঢ়কল্পের জন্য। লেখক আরেকটি বার্তা দিয়েছেন তা হল, আমরা যেন স্বপ্ন দেখা বন্ধ না করি। কারন যে স্বপ্ন দেখতে পারে সে তা বাস্তবেও রূপ দিতে পারে।
উপন্যাসের নাম 'দ্য আলকেমিস্ট' হয়েছে কিন্তু এখানে একটি আলকেমিস্টের চরিত্র আছে সেজন্য না, বরং লেখক পুরো গল্পের মত নামকরণও করেছেন রুপক অর্থে। আপনি যদি হতাশায় নাও ভোগেন, আপনার জীবনের পথ খুবই মসৃণ তারপরও বলব এই অসাধারন অনুপ্রেরনীয় উপন্যাসটি পড়ার জন্য। আরো একটি বিষয় উল্ল্যেখ করছি, এই বইয়ের বাংলা অনুবাদ থাকলেও আপনারা দয়া করে ইংরেজি অনুবাদ পড়বেন। কারন, প্রথমত, এই বইয়ের ইংলিশ পানির মতই সরল। ক্লাস সেভেন/এইটের ছাত্ররাও অতি সহজেই পড়তে পারবে। দ্বিতীয়ত, কোয়েলহোর বিখ্যাত উক্তিগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। আমরা ফেসবুক এবং সর্বোপরি ইন্টারনেটের সৌজন্ন্যে প্রচুর বিখ্যাত উক্তি প্রায়ই দেখে থাকি। এই বই পড়ার পর আপনি কমপক্ষে ৩০ টি বিখ্যাত উক্তি পাবেন যা আপনার আগের পড়া উক্তিগুলোর সাথে মিলে যাবে। তৃতীয়ত, বাংলা অনুবাদ আমি বেশ কয়েকপাতা পড়ে দেখেছি, আমার ভালো লাগেনি।

এক নজরেঃ
বইয়ের নামঃ The Alchemist (দ্য আলকেমিস্ট)
লেখকঃ পাউলো কোয়েলহো
প্রকাশনের সময়ঃ ১৯৮৮ (পর্তুগীজ ভাষায়)
ইংরেজিতে অনুবাদঃ ১৯৯৩
ধরনঃ রূপকধর্মী উপন্যাস (Allegorical Fiction)
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬১
দামঃ ৫০ টাকা (নীলক্ষেত ফুটপাথ থেকে নতুন কিনেছিলাম দুই বছর আগে, বর্তমানে ৮০/১০০ টাকার নীচে পাওয়ার সম্ভাবনা কম)
ই-বুক ডাউনলোড লিঙ্ক (ইংলিশ)

Sunday, 4 May 2014

আজ বইখোরদের জন্য রয়েছে হরি নারায়ণ চট্টপাধ্যায় এর ‘অমরধাম’ এর অডিও লিঙ্ক। হরি নারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন ১৯১৬ সালে। তাঁর প্রথম উপন্যাস ‘ইরাবতী’। ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ‘ভয়ের মুখোশ’ ও ‘পাথরের চোখ’। তাঁর মৃত্যু হয় ১৯৮১ সালে। আজকের গল্পটি নেওয়া হয়েছে ‘দুই শতকের শ্রেষ্ঠ ভৌতিক অমনিবাস’ বইটি থেকে।

প্রধান চরিত্রে,
পার্থ,
অমল,
মুংলা, এবং
পুলক

গল্পের সারাংশ:

লেখকের অম্বল এর সমস্যার কারণে ছুটি কাটাতে হঠাত দেখা পুরনো বন্ধু অমলের পরামর্শে মিলনপুরের অমরধামে বন্ধুর বাবার পুরনো বাংলোতে যেয়েই অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকে সময়। অমরধামে পৌছাতেই দেখা হয়ে যায় স্কুল বন্ধু ‘পুলক’ এর সাথে। কিন্তু ‘পুলক’ এর মৃত্যুর সংবাদ তো সে পেয়েছিল বছর পাচেক আগে... একসময় ছুটির সময়গুলো রূপান্তরিত হয়ে যায় ভয়াবহতার মধ্য দিয়ে...

বইটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন


Tuesday, 1 October 2013

চেতন ভগতকে চিনেন ?

ওকে না চিনলেও আমার বিশ্বাস ওর লেখা আপনারা সচক্ষে উপভোগ করেছেন খুব ভালোভাবেই। আর তা হচ্ছে 3 idiots চলচিত্রটি যা কিনা তার লেখা Five point someone এর উপর ভিত্তি করে বানানো। যা পরবর্তীতে তিনশত কোটি রুপির রেকর্ড গড়েছিল। যে চলচিত্রের রেকর্ড এখন পর্যন্ত অন্য কোন ভারতীয় চলচিত্র টপকাতে পারেনি। অবশ্য এই সাফল্যের পুরোটাই তাকে দেওয়া ঠিক হবে না বরং কারও কারও কাছে তা  হাস্যকর ঠেকাবে! কারণ তার লেখা উপন্যাস এর উপর ভিত্তি করে বলিউডে আরো একটি চলচিত্র রিলিজ হয়েছিল। সেটা হচ্ছে ‘Hello’, যেটা আলোর সাফল্য দেখিনি পরবর্তীতে। তবে এ বছর The 3 Mistakes of My Life এর উপর ভিত্তি করে ‘Kai Po Che!’ নামে যে চলচিত্রটি রিলিজ হয়েছে, তা সমালোচকদের ভালো নজর কেড়েছে। চলচিত্রটি এখনো আমার দেখা হয়নি, তবে বইটি অনেক আগেই পড়ে ফেলেছিলাম। তাই আপাতত কাচা হাতে এই বইয়ের রিভিউটা লিখে ফেলার জন্য বসেছি আজ। চলচিত্রটি না হয় পড়ে দেখা যাবে।

'Kai Poche!' মুভির পোষ্টার 


(শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, আর তা হচ্ছে আমি এই বইয়ের টুইষ্ট নষ্ট করবো না। তাই স্পয়লার হওয়ার কোনো চান্সই নেই। )

বইয়ের প্রচ্ছদ


3 mistakes of my life হচ্ছে চেতন ভগতের লেখা ৩য় উপন্যাস, যা ২০০৮ সালের বেস্টসেলিং বই গুলোর একটি। উপন্যাসের গল্প গড়ে উঠেছে ভারতের আহমেদাবাদ শহরে বেড়ে উঠা ৩ বন্ধুকে নিয়ে। তাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্যই একে অপরের থেকে আলাদা: ‘গোবিন্দের’ লক্ষ্য টাকা বানানো; ‘ইশানের’ লক্ষ্য যে করেই হোক ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রাখা আর গল্পের ক্ষুদে প্রতিভাবান  ব্যাটসম্যান আলীকে সেরা ক্রিকেটার হিসেবে গড়ে তোলা; আর ৩য় প্রধান চরিত্র  ‘অমি’ এর নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, সে শুধু চায় তার বাকি দুই বন্ধুদের সাথে যেকোন উপায়ে থাকতে।

নামকরণ :


বইটির নামকরণ আমি বলবো পুরোপুরি ভাবেই সার্থক। চট করে সার্থক বলিনি আমি,অনেক ভেবেচিন্তে বলছি। যদিও এই বইটি আমার পড়া সেরা বইয়ের মধ্যে পড়বে না, তারপরও জোড় গলায় বলবো অনেক  উপন্যাসগুলোর চাইতেও এর নামকরণ অনেক ক্ষেত্রেই সার্থক। উদাহরণ হিসেবে বলতে পারি হূমাওয়ন আহমেদের কথা। অন্যান্য অনেকের মতো আমিও আমি হুমায়ূন আহমেদের একনিষ্ঠ ভক্ত ছিলাম এককালে (এখনো তার কিছু কিছু বইয়ের বিশাল মাপের ভক্ত), তার বেশিরভাগ লেখা আমি গ্রেগার্ছে গিলেছিলাম একসময়। এবং আমি এখনো স্বীকার করি তার কিছু লেখার কাছে শুধু বাংলাদেশেরই নয় বরং বিশ্বের নামকরা কিছু লেখকও কখনো যেতে পারবেনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য অধিকাংশ বইয়ের নামকরণের ক্ষেত্রে হুমায়ূন আহমেদ খুব একটা ছাপ রেখে যেতে পারেননি। আমার ধারণা নামকরণ নিয়ে হূমায়ন আহমেদের কোনো মাথা ব্যাথাও ছিলো না কোনোদিন। কিন্তু চেতন ভগতের বিষয়টা ভিন্ন। তার প্রত্যেকটা বই এর নাম ই পাঠকের মনে কৌতহল জাগাতে সক্ষম। ‘The 3 Mistakes of My Life’ বইটার ক্ষেত্রেও একথাটি খুব ভালোভাবে প্রযোজ্য। আপনি যদি কোনো একটা বুক স্টলে যেয়ে শুধু এর কভার পেজটি দেখেন, আপনার ইচ্ছে করবে বইটি একটু উল্টে পাল্টে দেখার। আর আপনি যখন উল্টে পাল্টে দেখতে থাকবেন তখনই আপনার মনে বইটি কিনে ফেলার একটা সূক্ষ আগ্রহ জন্মাবে। আর আমি মনে করি যেকোন লেখকের জন্য এটাই হচ্ছে ‘প্রাথমিক সাফল্য অর্জন’, আর তা হচ্ছে আগে থেকে কোনো ধারণা না রেখেও একজন পাঠক যখন মনের অজান্তে কোন একটি অপরিচিত বই সর্ম্পকে কৌতূহলী হয়ে উঠে।

আপনি যখন The 3 Mistakes of My Lifee এর পেপারবুক ভার্সনটি হাতে নিবেন, দেখবেন টাইটেল এর Mistakes এর উপর কাটা দাগ রয়েছে। অর্থাৎ আপনি যদি ‘Mistakes’ ছাড়া লাইনটি পড়েন তাহলে তা দাঁড়ায়, ‘the 3 of my life’. এই টাইটেলটি যখন পাঠকের মাথায় আসবে, সে তখন বুঝতে পারবে এখানে 3 mistakes ছাড়াও গল্পকথকের ৩ জন কাছের মানুষের কথা বুঝানো হয়েছে। তাই গল্পকথকের জীবনের কাছের তিনজনকে এই টাইটেলে বুঝানো হয়েছে বলে মেনে নিতে পারেন। আবার পুরো উপন্যাস জুড়ে তিনটি বিষয়ই প্রাধান্য পেয়েছে সবথেকে বেশী,  আর তা হচ্ছে 'ক্রিকেট, ধর্ম, আর বিজনেস'।
তাই চাইলে আপনি এই তিনটি বিষয়ও যে টাইটেলকে ‘রিপ্রেজেন্ট’ করছে, তা ও মানতে পারেন।


আবার আপনি যদি Mistakes সহ টাইটেলটি ধরেন, তাহলে মনে হবে গল্পকথক তার জীবণের করা তিনটি ভুলের কথা বলেছে। তাই নামকরণের সার্থকতা নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই।


সারসংক্ষেপঃ

 ‘গোবিন্দ’ হচ্ছে এই উপন্যাসের প্রধান চরিত্র আর একইসাথে গল্পকথক। নিতান্তই সাধারণ গোছের একজন যার মাঝে যে কেউ নিজের ছায়া খুজে পেতে পারেন। তার আকাংখা বলতে গেলে একেবারেই কম, কিন্তু এক বিষয়ে সে অত্যন্ত লোভী। আর তা হচ্ছে নিজেকে সফল বিজনেসম্যান  হিসেবে গড়ে তোলার এক অদম্য লোভ। যদিও সে ম্যাথমেটিক্সে ভালো রেজাল্ট করেছে সব সময় তারপর ও সে মনে করে গুজরাটী হিসেবে ‘বিজনেস’ তার রক্তের সাথে মিশে আছে। তাই এ ব্যাপারে সে দৃড় প্রতিজ্ঞ। বিজনেসে আসার আরেকটি কারণ হচ্ছে তার পরিবারের দারিদ্রতা। পরিবারের সদস্য বলতে যদিও আছে শুধুমাত্র তার মা, তারপরও সংসারের হাল সামলাতে তার মায়ের ‘পিঠা’ সাপ্লাইয়ের ব্যাবসায়ের পাশাপাশি করতে হয় তাকে ম্যাথমেটিকসের টিউশনি।  আর মনে মনে বুনতে থাকে তার ব্যাবসায়ের পরিকল্পনা।

তার ঘনিষ্ঠ বন্ধুরা হচ্ছে ‘ইশান’ আর ‘অমি’, যাদের সাথে তার একটি দিন না কাটালে নয়। তাই এই দুই বন্ধুকে নিয়েই সে একসময় শুরু করে ‘ক্রিকেট শপ’।
পাশাপাশি চালিয়ে যেতে থাকে তার টিউশনি।  এভাবে এগিয়ে যেতে থাকে তিন বন্ধুর গল্প সামনের দিকে, আসতে থাকে ধর্মীয় গোড়ামী, রাজনীতি বা নিঃস্ব হউয়ার দীর্ঘশ্বাস...আর গল্পের পরিক্রমায় একসময় আপনি গোবিন্দকে বিদ্যার প্রেমেও পড়তে দেখবেন যে কিনা তারই ঘনিষ্ঠ বন্ধু ইশানের ছোট বোন।  অষ্টাদশী বিদ্যা হচ্ছে ইশানের ছোট বোন, যাকে ইশান সব সময় আগলে রাখে অন্যান্য ছেলেদের থেকে। আর এই বিদ্যাকেই কিনা একসময় পড়ানোর দায়িত্ব এসে পরে গোবিন্দর ঘাড়ে। গোবিন্দও পড়ায়, বিদ্যাও ‘পরে’...  পা বাড়াতে থাকে ভুল এর দিকে...  জীবনের করা তিনটি ভুলের একটি ভুলের দিকে...

উপন্যাসের বেশীরভাগ ফ্রেম আপনি দেখতে পাবেন গোবিন্দর চোখ দিয়ে অর্থাৎ তার দেখা আর উপলব্ধি করা বিষয়গুলোই আমরা উপন্যাসের বেশিরভাগ জুড়েই দেখতে পাবো। অর্থাৎ তার চোখ দিয়েই উপন্যাসের বাকি ক্যারেক্টার গুলো ফুটে উঠেছে, সেটা ইশানের জীবণই হোক, অমিরটাই হোক,বা বিদ্যারই  গল্প হোক না কেন। উপন্যাসের প্রতিটা পেজ আপনাকে নিয়ে যেতে থাকবে সামনের দিকে...


পেপারবুক ভার্সনঃ পেপারবুক ভার্সন পেতে পারেন ‘বলাকা’ সিনেমা হলের পাশের মার্কেট ‘ফ্রেন্ডস বুক কর্ণার’ থেকে। দাম রাখবে ৩০০ টাকার মধ্যে।

ই-বুক ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

প্রিয় কবিতারা...