Showing posts with label audio book. Show all posts
Showing posts with label audio book. Show all posts

Wednesday, 8 October 2014

কলকাতার বিখ্যাত সানডে সাসপেন্স প্রোগ্রামের এর নাম অনেকেই হয়তো শুনে থাকবেন। রেডিও মিরচি এর সানডে সাপপেন্স এ সত্যজিৎ রায় সহ বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত সব লেখকদের গোয়েন্দা, ভৌতিক এবং রহস্য গল্প/উপন্যাস এর অডিও ভার্সন প্রচার করা হয় এই প্রোগ্রামে। অডিও বই গুলোতে বিভিন্ন সময়ে কণ্ঠস্বর প্রধান করে থাকে মিরাক্কেল এর মীর, দ্বীপ, সব্যসাচী চট্টপাধ্যায়, নারায়ন গঙ্গোপাধ্যায় সহ আরো অনেকেই। আজ আপনাদের জন্য ৫৬ টি অডিও বই আপলোড করা হলো। ভবিষ্যতে আরো অনেক অডিও বই আপলোড করা হবে। তাই আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে
  1. আয়না
  2. অদ্বিতীয়
  3. অকৃতজ্ঞ
  4. আলফাস বার্টিনো – নারায়ন চক্রবর্তী ও এ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া – শার্লক হোমস
  5. অমরধাম
  6. আমি অর্জুন – পার্ট ১
  7. অনাথ বাবুর ভয়
  8. আংটি – সরদিন্দু বন্দ্যোপাধ্যায়
  9. বাঁচা মরা – সৈয়দ মোস্তফা সিরাজ
  10. বাদশাহী আংটি (ফেলুদা সিরিজ) - পার্ট ১
  11. বাদশাহী আংটি (ফেলুদা সিরিজ) – পার্ট ২
  12. বাদুড় বিভেসিকা – সত্যজিৎ রায়
  13. বাঘনোক
  14. বাতিক বাবু – সত্যজিৎ রায়
  15. বেনী লাসকারের মুন্ডু – সনীল গঙ্গোপাধ্যায়
  16. ভূত এফ এম
  17. ভূত ভবিষ্যৎ
  18. ভূতো
  19. ভূতের চেয়ে অদ্ভুত
  20. বিজয় নগরের হীরে (কাকাবাবু সিরিজ) – চ্যাপ্টার ১
  21. বিজয় নগরের হীরে (কাকাবাবু সিরিজ) – চ্যাপ্টার ২
  22. বিজয় নগরের হীরে (কাকাবাবু সিরিজ) – চ্যাপ্টার ৩
  23. বিষফুল – সত্যজিৎ রায়
  24. বোমাইবাবুর জঙ্গলে – সত্যজিৎ রায়
  25. খুঁজি খুঁজি নারী (বোমকেশ বকসী)
  26. বঙ্কুবাবুর বন্ধু
  27. ব্রাজিল এর কালো বাঘ – সত্যজিৎ রায়
  28. বৃহৎ চঞ্চু – সত্যজিৎ রায়
  29. ব্রাউন সাহেবের বাড়ি
  30. বুদ্ধির বাহিরে
  31. বোমক্যাশ বকসী – সজারুর কাঁটা
  32. চাঁদের পাহাড়
  33. চুড়ি
  34. চিলের ছাঁদের ঘর
  35. দেহান্তর
  36. ডুমুলঘরের হান্টিং লজ
  37. ডঃ মুন্সীর ডায়েরী (ফেলুদা সিরিজ)
  38.  ডঃ সেরিং এর স্মরণশক্তি
  39. একটি ভৌতিক কাহিনী – প্রভাত কুমার মুখ্যপাধ্যায়
  40. ফাঁসীর আসামি
  41. ফেলুদার গোয়ান্দাগিরি
  42. ফার্স্টক্লাস ক্যামেরা
  43. গগণ চৌধুরীর স্টুডিও
  44. গন্ধটা খুব সন্দেহজনক – শীর্ষেন্দু মূখার্জি
  45. গ্যংকটকে গণ্ডগোল (ফেলুদা সিরিজ) – পার্ট ১
  46. গ্যংকটকে গণ্ডগোল (ফেলুদা সিরিজ) – পার্ট ২
  47. ঘাট বাবু – সুনীল গঙ্গোপাধ্যায়
  48. ঘুরঘুটিয়ার ঘটনা
  49. গোলকধাম রহস্য (ফেলুদা সিরিজ)
  50. গল্পের শেষে – পেমেন্দ্র মিত্র
  51. গঙ্গাধরের বিপদ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  52. গৌশাইপুর সরগরম (ফেলুদা সিরিজ)
  53. গুপ্তধন
  54. হাতির দাঁতের কাজ
  55. হেশোরাম হুঁশিয়ারের ডায়েরী
  56. হরির হোটেল – সৈয়দ মোস্তফা সিরাজ

Sunday, 4 May 2014

আজ বইখোরদের জন্য রয়েছে হরি নারায়ণ চট্টপাধ্যায় এর ‘অমরধাম’ এর অডিও লিঙ্ক। হরি নারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন ১৯১৬ সালে। তাঁর প্রথম উপন্যাস ‘ইরাবতী’। ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ‘ভয়ের মুখোশ’ ও ‘পাথরের চোখ’। তাঁর মৃত্যু হয় ১৯৮১ সালে। আজকের গল্পটি নেওয়া হয়েছে ‘দুই শতকের শ্রেষ্ঠ ভৌতিক অমনিবাস’ বইটি থেকে।

প্রধান চরিত্রে,
পার্থ,
অমল,
মুংলা, এবং
পুলক

গল্পের সারাংশ:

লেখকের অম্বল এর সমস্যার কারণে ছুটি কাটাতে হঠাত দেখা পুরনো বন্ধু অমলের পরামর্শে মিলনপুরের অমরধামে বন্ধুর বাবার পুরনো বাংলোতে যেয়েই অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকে সময়। অমরধামে পৌছাতেই দেখা হয়ে যায় স্কুল বন্ধু ‘পুলক’ এর সাথে। কিন্তু ‘পুলক’ এর মৃত্যুর সংবাদ তো সে পেয়েছিল বছর পাচেক আগে... একসময় ছুটির সময়গুলো রূপান্তরিত হয়ে যায় ভয়াবহতার মধ্য দিয়ে...

বইটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন


Friday, 2 May 2014

আজ বইখোরদের জন্য রয়েছে, নারায়ণ চক্রবর্তি এর আলফজ বার্তিনো উপর লেখা পরিচিত পর্ব এবং আর্থার কোনাল ডয়েল এর শার্লক হোমস এর ‘স্ক্যান্ডাল ইন বোহেমিয়া’ এর অডিও বই, যেখানে কিনা মেয়েদের সম্পর্কে চিরচেনা ধারণাটাই বদলে দেয় শার্লক হোমসের। শার্লক হোমসের সাথে পাঠকরা পরিচিত থাকলেও আলফজ বার্তিনোও কিন্তু গোয়েন্দাগিরিতে কম যান না। অপরাধ বিজ্ঞানে তাঁর মৃতদেহ শানাক্তকরণ জ্ঞান এবং অপরাধীর অপরাধীর ইন্ডেক্স কার্ড প্রথার প্রচলনের জনক বার্তিনোর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার বলে উদ্ধার করেছিলেন বেশ জটিল কিছু খুনের রহস্য।



অডিও বইটি শুনতে বা ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

এখানে ক্লিক করুন

অচিন্ত্যকুমার সেনগুপ্ত
আজ বইখোরদের জন্য রয়েছে অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর লেখা ‘অকৃতজ্ঞ’ গল্পের অডিও বই। অচিন্ত্যকুমার সেনগুপ্ত জন্মেছিলেন ১৯শে সেপ্টেম্বর, ১৯০৩ খৃস্টাব্দে।  রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের পর কল্লোলযুগে যেসব লেখক আলোড়ন এনেছিলেন ইনি তাদের অন্যতম। একশো এর উপর বই লিখেছিলেন। ‘পরমপুরুষ- শ্রী শ্রী রামকৃষ্ণ’ এই জীবনিগ্রন্থটি লিখে অসাধারণ জনপ্রিয় হয়েছিলেন। তাঁর মৃত্যু হয়েছিল ২৯শে জানুয়ারি, ১৯৭৬ খৃস্টাব্দে। আজকের গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্যকুটির এর প্রকাশিত তাদের বিশেষ পুজোসংখ্যা ‘ঝলমল’ থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছি ১৩৪৪ বঙ্গাব্দে অর্থাৎ ১৯৩৭ খ্রিস্টাব্দে।


প্রধান চরিত্রে,
কেশব মজুমদার, 
কেশবের স্ত্রী,
দারোগা বাবু, এবং
মনিন্দ্র।
বইটি শুনতে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন


Wednesday, 30 April 2014

আজ বইখোরদের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ‘অদ্বতীয়’। গল্পটি প্রথম প্রকাশিত হয় ২রা ফাল্গুন, ১২৬৮ বঙ্গাব্দে, অর্থাৎ ১৯৬১ খ্রিস্টাব্দে।

প্রধান চরিত্রে,
ব্যোমকেশ
সত্যবতী
অজিত
চিন্তামণি কুন্ড
দারগা বাবু
এবং

তপন ও স্বাত্তা শ্যেন

অডিও বইটি শোনার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।


Tuesday, 29 April 2014

আজ বইখোরদের জন্য রয়েছে 'শিশির কুমার মজুমদার' এর ভূতের গল্প 'আয়না' এর অডিও বুকের লিঙ্ক।

গল্পের বিষয়বস্তুঃ
পরমেশ্বর বাবু নিলামে কিনলেন শত বছরের পুরানো জন সিভাষ্টার নামক জলদস্যুর 'আয়না'। এরপর থেকেই শুরু হলো অলৌকিক কিছু ঘনটা। পরমেশ্বর এর চাকর হলধর প্রথম এমন কিছু দেখলো যা দেখে সে তাঁর মালিককে ভয়ে ভয়ে বলল আয়না ফেলে দিতে। কিন্তু কি দেখেছে সে তা বলল না।

এরপর আসলো ডক্টর দত্ত। তাচ্ছিল্য করে হলধর কে বকা দিয়ে প্রেসক্রাইব করে দিয়ে সে যখন নিজ উদ্যোগে আয়না দেখতো গেলো তখন আবার ঘটলো অলৌকিক কিছু। থমকে আয়নার সামনে দাঁড়িয়ে  রইলো ডক্টর দত্ত। কিন্তু কি দেখলো তা বলল না, ঘাবড়ে চলে গেলো পরমেশ্বরের বাসা থেকে। কিন্তু কেনো কেউ কিছু বলছে না আর পরমেশ্বরই বা কেনো কিছু দেখছে না!

অডিও বুকটি শুনতে বা ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।




Monday, 28 April 2014

আজ থেকে প্রতিদিন একটা করে অডিও বুক এর লিঙ্ক দেওয়া হবে আমাদের সাইটে। প্রতিটি অডিও বুকই নেওয়া হয়েছে কলকাতার রেডিও মিরচির বিখ্যাত প্রোগ্রাম সানডে সাসপেন্স থেকে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প এবং উপন্যাস দিয়ে সাজানো হয়েছে রেডিও মিরচির ‘সানডে সাসপেন্স’ প্রোগ্রামটি। আজ বইখোরদের জন্য রয়েছে হেমন্দ্র কুমার রায়ের ‘আধ খাওয়া মরা’। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন ১৮৮৮ খ্রিষ্টাব্দে। কিশোরদের জন্য লিখে গিয়েছেন অনেক রহস্য এডভেঞ্চার। অলৌকিক এবং রহস্য গল্পেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্টির মধ্যে উল্ল্যেখযোগ্য ‘জয়ন্ত মানিক’ এবং ‘ইন্সপেক্টর সুন্দরবাবু’, তাঁর লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কির্তি, আবার যখের ধন, ইতাদ্যি। শুধু লেখক নয়, তিনি ছিলেন সফল গীতিকার। তাঁর মৃত্যু হয় ১৯৬৩ খৃস্টাব্দে।

আজকের গল্পটি নেওয়া হয়েছে পত্থভারতী থেকে প্রকাশিত ‘হেমন্দ্র কুমার রায় কিশোর ভৌতিক সমগ্র’ এই সংকলনটি থেকে।


প্রধান চরিত্রে,
ফকির
বিধিরাম
নগেনের দুই ছেলে
নগেনের স্ত্রী
মাঝি এবং
নগেন দোলৌয়ের ভূত।
গল্পে পাঠে রয়েছে 'দ্বীপ'


অডিও বইটি শুনতে এখানে ক্লিক করুন 


প্রিয় কবিতারা...