Showing posts with label ভূতের গল্প. Show all posts
Showing posts with label ভূতের গল্প. Show all posts

Tuesday, 29 April 2014

আজ বইখোরদের জন্য রয়েছে 'শিশির কুমার মজুমদার' এর ভূতের গল্প 'আয়না' এর অডিও বুকের লিঙ্ক।

গল্পের বিষয়বস্তুঃ
পরমেশ্বর বাবু নিলামে কিনলেন শত বছরের পুরানো জন সিভাষ্টার নামক জলদস্যুর 'আয়না'। এরপর থেকেই শুরু হলো অলৌকিক কিছু ঘনটা। পরমেশ্বর এর চাকর হলধর প্রথম এমন কিছু দেখলো যা দেখে সে তাঁর মালিককে ভয়ে ভয়ে বলল আয়না ফেলে দিতে। কিন্তু কি দেখেছে সে তা বলল না।

এরপর আসলো ডক্টর দত্ত। তাচ্ছিল্য করে হলধর কে বকা দিয়ে প্রেসক্রাইব করে দিয়ে সে যখন নিজ উদ্যোগে আয়না দেখতো গেলো তখন আবার ঘটলো অলৌকিক কিছু। থমকে আয়নার সামনে দাঁড়িয়ে  রইলো ডক্টর দত্ত। কিন্তু কি দেখলো তা বলল না, ঘাবড়ে চলে গেলো পরমেশ্বরের বাসা থেকে। কিন্তু কেনো কেউ কিছু বলছে না আর পরমেশ্বরই বা কেনো কিছু দেখছে না!

অডিও বুকটি শুনতে বা ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।




Monday, 28 April 2014

আজ থেকে প্রতিদিন একটা করে অডিও বুক এর লিঙ্ক দেওয়া হবে আমাদের সাইটে। প্রতিটি অডিও বুকই নেওয়া হয়েছে কলকাতার রেডিও মিরচির বিখ্যাত প্রোগ্রাম সানডে সাসপেন্স থেকে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প এবং উপন্যাস দিয়ে সাজানো হয়েছে রেডিও মিরচির ‘সানডে সাসপেন্স’ প্রোগ্রামটি। আজ বইখোরদের জন্য রয়েছে হেমন্দ্র কুমার রায়ের ‘আধ খাওয়া মরা’। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন ১৮৮৮ খ্রিষ্টাব্দে। কিশোরদের জন্য লিখে গিয়েছেন অনেক রহস্য এডভেঞ্চার। অলৌকিক এবং রহস্য গল্পেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্টির মধ্যে উল্ল্যেখযোগ্য ‘জয়ন্ত মানিক’ এবং ‘ইন্সপেক্টর সুন্দরবাবু’, তাঁর লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কির্তি, আবার যখের ধন, ইতাদ্যি। শুধু লেখক নয়, তিনি ছিলেন সফল গীতিকার। তাঁর মৃত্যু হয় ১৯৬৩ খৃস্টাব্দে।

আজকের গল্পটি নেওয়া হয়েছে পত্থভারতী থেকে প্রকাশিত ‘হেমন্দ্র কুমার রায় কিশোর ভৌতিক সমগ্র’ এই সংকলনটি থেকে।


প্রধান চরিত্রে,
ফকির
বিধিরাম
নগেনের দুই ছেলে
নগেনের স্ত্রী
মাঝি এবং
নগেন দোলৌয়ের ভূত।
গল্পে পাঠে রয়েছে 'দ্বীপ'


অডিও বইটি শুনতে এখানে ক্লিক করুন 


প্রিয় কবিতারা...