Showing posts with label হিমুর উক্তি. Show all posts
Showing posts with label হিমুর উক্তি. Show all posts

Wednesday, 11 June 2014


  1. 1.    ময়ূরাক্ষী (১৯৯০) হুমায়ূন আহমেদ
  2. 2.    দরজার ওপাশে (১৯৯২) হুমায়ূন আহমেদ
  3. 3.    হিমু (১৯৯৩) হুমায়ূন আহমেদ
  4. 4.    পারাপার (১৯৯৩) হুমায়ূন আহমেদ
  5. 5.    এবং হিমু (১৯৯৫) হুমায়ূন আহমেদ
  6. 6.    হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম (১৯৯৬) হুমায়ূন আহমেদ
  7. 7.    হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭) হুমায়ূন আহমেদ
  8. 8.    হিমুর রূপালী রাত্রি (১৯৯৮) হুমায়ূন আহমেদ
  9. 9.    একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা (১৯৯৯) হুমায়ূন আহমেদ
  10. 10.  তোমাদের এই নগরে (২০০০) হুমায়ূন আহমেদ
  11. 11.  চলে যায় বসন্তের দিন (২০০২) হুমায়ূন আহমেদ
  12. 12.  সে আসে ধীরে (২০০৩) হুমায়ূন আহমেদ
  13. 13.  হিমু মামা (২০০৪) হুমায়ূন আহমেদ
  14. 14.  আঙুল কাটা জগলু (২০০৫) হুমায়ূন আহমেদ
  15. 15.  হলুদ হিমু কালো ্যাব (২০০৬) হুমায়ূন আহমেদ
  16. 16.  আজ হিমুর বিয়ে (২০০৭) হুমায়ূন আহমেদ
  17. 17.  হিমু রিমান্ডে (২০০৮) হুমায়ূন আহমেদ
  18. 18.  হিমুর একান্ত সাক্ষাৎকার অন্যান্য (২০০৮) হুমায়ূন আহমেদ
  19. 19.  হিমুর মধ্যদুপুর (২০০৯) হুমায়ূন আহমেদ
  20. 20.  হিমুর বাবার কথামালা (২০০৯) হুমায়ূন আহমেদ
  21. 21.  হিমুর নীল জোছনা (২০১০) হুমায়ূন আহমেদ
  22. 22.  হিমুর আছে জল (২০১১) হুমায়ূন আহমেদ
  23. 23.  হিমু এবং একটি রাশিয়ান পরী (২০১১) হুমায়ূন আহমেদ
  24. 24.  হিমু এবং হার্ভার্ড পিএইচ.ডি. বল্টু ভাই (২০১১) হুমায়ূন আহমেদ

  25. 25.               ময়ূরাক্ষীর তীরে - হুমায়ূন আহমেদ

Thursday, 5 June 2014


হিমু একটি হুমায়ুন আহমে রচিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র। হিমু একজন বেকার যুবক যার আচরণ কিছুটা অজাগতিক।হিমুর প্রথম উপন্যাস ময়ূরাক্ষী। এর প্রাথমিক সাফল্যের পর হিমু বিচ্ছিন্নভাবে বিভিন্ন উপন্যাসে প্রকাশিত হতে থাকে।

চরিত্র পরিচয়

Free Facebook Likes
হুমায়ুন আহমেদ সৃষ্ট এই চরিত্র অনুসারে হিমুর আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। লেখক হিমুর বাবাকে বর্ণনা করেছেন একজন বিকারগ্রস্ত মানুষ হিসেবে; যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার একটি মহাপুরুষ তৈরির স্কুল ছিল যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু। হিমুর পোশাক হল পকেট বিহীন হলুদ পাঞ্জাবী। ঢাকার পথে-পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম। মাঝে মাঝে তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না। হিমুর আচার আচরণ খুবই বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে। এবং এই বিভ্রান্ত করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ।

উপন্যাসে হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়। হিমুর একজন বান্ধবী আছে, যার নাম রূপা; যাকে ঘিরে হিমুর উপন্যাসে অজানা রহস্যময়তা আবর্তিত হয়।

নামকরণ

হিমুর প্রকৃত নাম হিমালয়। হিমু যখন ছোট ছিল তখন তার বাবা তার নাম রেখেছিলেন হিমালয়, যা হিমালয় পর্বতের ন্যায় মহত্ব প্রকাশ করে। হিমুর বাবা তাকে একজন মহাপুরুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনি তার ছেলের এমন নাম রেখেছিলেন। পরে ছাত্রজীবনে এই নাম নিয়ে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তার দাদা (পিতামহ) তার অন্য নাম রাখতে চেয়েছিলেন, কিন্তু হিমু তার বাবার দেয়া নামই রাখে।
Free Facebook Likes

উপস্থিতি

হিমুর বয়স ১৮-২৫ বছরের মধ্যে। সে দেখতে খুব সুন্দর নয়,বরং তার পোশাক ও গেট-আপ বিরক্তিকর। সে সবসময় হলুদ রঙের পাঞ্জাবী (অধিকাংশ সময়ে যেটার পকেট থাকে না) পরে। রাতের বেলায় রাস্তায় হাঁটাহাঁটি করে। তার খালাতো ভাই/ফুপাতো ভাই বাদল তার অন্ধভক্ত। যে তার আধ্যাত্মিক শক্তির প্রতি নিঃসন্দিহান, এবং তাকে অনুসরণ করার চেষ্টা করে। হিমু মাঝে মাঝে ভবিষ্যতবাণী করে যা প্রায় সময়েই মিলে যায়। সে তার যুক্তি-বিরোধী মতানুসারে কাজ করে, এবং মানুষকে বিভ্রান্ত করে দেয়।

হিমু কেন্দ্রিক উপন্যাস


উপন্যাসপ্রকাশকাল
ময়ূরাক্ষীমে ১৯৯০
দরজার ওপাশে১৯৯২
হিমুফেব্রুয়ারি ১৯৯৩
পারাপার১৯৯৪
এবং হিমু...১৯৯৫
হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম১৯৯৬
হিমুর দ্বিতীয় প্রহর১৯৯৭
হিমুর রূপালী রাত্রি১৯৯৮
একজন হিমু কয়েকটি ঝিঁ ‍ঝিঁ পোকামে ১৯৯৯
তোমাদের এই নগরে২০০০
চলে যায় বসন্তের দিন২০০২
সে আসে ধীরে২০০৩
আঙ্গুল কাটা জগলু২০০৫
হলুদ হিমু কালো র‍্যাব২০০৬
আজ হিমুর বিয়েফেব্রুয়ারি ২০০৭
হিমু রিমান্ডেফেব্রুয়ারি ২০০৮
হিমুর মধ্যদুপুরজুন ২০০৯
হিমুর নীল জোছনাফেব্রুয়ারি ২০১০
হিমুর আছে জলফেব্রুয়ারি ২০১১
হিমু এবং একটি রাশিয়ান পরীফেব্রুয়ারি ২০১১
হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাইঅগাস্ট ২০১১

অন্যান্য

উপন্যাসপ্রকাশকাল
হিমু মামা২০০৪
হিমুর একান্ত সাক্ষাতকার ও অন্যান্য২০০৮
হিমুর বাবার কথামালাজুন ২০০৯
সূত্রঃ উকিপিডিয়া
Free Facebook Likes

হিমুর বইয়ের ডাউনলোড লিঙ্কসমূহ

২। হিমু

Free Facebook Likes

প্রিয় কবিতারা...