Showing posts with label সেবা প্রকাশনী. Show all posts
Showing posts with label সেবা প্রকাশনী. Show all posts

Thursday, 5 June 2014


সেবা প্রকাশনী বাংলাদেশের একটি সুপরিচিত প্রকাশনা সংস্থা। এটির প্রতিষ্ঠাতা বাংলা ভাষার অন্যতম রহস্য-ঔপন্যাসিক কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ খ্রিষ্টাব্দের মে মাসে।  ঝিনুক পুস্তিকার পর পেপারব্যাক সাহিত্যের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ সৃষ্টির ব্যাপারে সেবা প্রকাশনী অগ্রণী ভূমিকা পালন করে। স্বয়ং হুমায়ূন আহমেদও এই প্রকাশনীতে লিখেছেন। তাঁর রচিত উপন্যাসের মধ্যে অমানুষ অন্যতম।

নামকরণ

সেবা প্রকাশনীর মূল অফিস ছিল ঢাকার তৎকালীন সেগুনবাগান এলাকায়। দুজন কর্মচারী নিয়ে সেগুনবাগান প্রেসের যাত্রা শুরু হয়, যা পরবর্তীকালে নাম পাল্টে হয় সেবা প্রকাশনী। এই সেগুন বাগান নামটির দুই অংশের প্রথম অক্ষরগুলো নিয়ে সেবার নামকরণ করা হয়। বর্তমানে এলাকাটির নাম সেগুনবাগিচা

প্রকাশিত গ্রন্থামালাসমূহ

কুয়াশা সিরিজ

এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ বা গ্রন্থমালা। ১৯৬৪ খ্রিস্টাব্দে প্রকাশনা শুরু হয়। লেখক কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী প্রকাশিত প্রথম বই কুয়াশা-১। এই সিরিজ বর্তমানে বন্ধ।

মাসুদ রানা সিরিজ

মূল নিবন্ধ: মাসুদ রানা
এটি একটি জনপ্রিয় গুপ্তচর কাহিনী সিরিজ। কাজী আনোয়ার হোসেনের রচিত। সিরিজের প্রথম প্রকাশ ১৯৬৬ খ্রিষ্টাব্দে। বর্তমানে অনেক বেনামী লেখক কাজী আনোয়ার হোসেনের নামে সিরিজের বইগুলো লিখে থাকেন। এটি প্রাপ্ত বয়স্কদের জন্য রচিত একটি সিরিজ। কিছু বইয়ের কিশোর সংস্করণ অঙ্গ সংস্থা প্রজাপতি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থমালায় প্রথম প্রকাশিত বই ধ্বংস পাহাড়। অদ্যাবধি (২০১৩) এই গ্রন্থমালা অব্যাহত।

তিন গোয়েন্দা সিরিজ

মূল নিবন্ধ: তিন গোয়েন্দা
এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় সিরিজ। ১৯৮৫ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রথম দিকে রকিব হাসানের রচনায় প্রকাশিত হলেও ২০০৩ খ্রিস্টাব্দ থেকে এটি শামসুদ্দীন নওয়াব লিখছেন। এ সিরিজে রকিব হাসানের লেখা বইয়ের সংখ্যা ১৬০। এটি একটি বিদেশী কাহিনী অবলম্বনে রচিত কিশোর সিরিজ। প্রথম বই "তিন গোয়েন্দা"। এই বইটি কিশোর থ্রিলার হিসেবে প্রকাশিত হয়। সেবার একটি বিরাট মাইলফলক এই সিরিজটি। প্রথম দিক বিখ্যাত ইংরেজি গোয়েন্দা সিরিজ দ্য থ্রি ইনভেস্টিগেটর অবলম্বনে রচিত হলেও পরে অন্যান্য বই থেকেই নেয়া হয়েছে। বর্তমানে এর জনপ্রিয়তা কিছুটা কমে গেছে ভাল গল্পের অভাবে।

কিশোর হরর সিরিজ

Free Facebook Likes
এটি একটি কিশোর সিরিজ। টিপু কিবরিয়া কর্তৃক রচিত। এটিও বেশ জনপ্রিয় হয়। কিন্তু কালক্রমে এর জনপ্রিয়তা কিছুটা স্তিমিত হয়ে আসে।

গোয়েন্দা রাজু সিরিজ

শিশুদের জন্য রচিত গোয়েন্দা সিরিজ। লেখক আবু সাঈদ। প্রথম বই "মামার মন খারাপ"। বর্তমানে বন্ধ। তবে এই সিরিজ বেশ জনপ্রিয় হয়। উল্লেখ্য যে, লেখক আবু সাঈদ, রকিব হাসানেরই ছদ্মনাম।

রোমহর্ষক সিরিজ

এটি একটি কিশোর সিরিজ। জাফর চৌধুরী রচিত। বর্তমানে বন্ধ। উল্লেখ্য যে, লেখক জাফর চৌধুরীও, রকিব হাসানেরই ছদ্মনাম।

অনুবাদ সিরিজ

বিদেশী ভাষায় রচিত বইগুলোর অনুবাদ প্রকাশিত হয় এ সিরিজে। অনুবাদকদের মধ্যে কাজী আনোয়ার হোসেনরকিব হাসানশামসুদ্দীন নওয়াবশেখ আব্দুল হাকিমখসরু চৌধুরী, নিয়াজ মোর্শেদ উল্লেখযোগ্য।

কিশোর ক্লাসিক সিরিজ

কিশোরদের উপযোগী বিদেশী বইয়ের অনুবাদ প্রকাশিত হয় এ সিরিজে। বিদেশী ভাষায় রচিত বইগুলোর অনুবাদ প্রকাশিত হয় এ সিরিজে। অনুবাদকদের মধ্যে রকিব হাসানকাজী আনোয়ার হোসেনশেখ আব্দুল হাকিমখসরু চৌধুরীনিয়াজ মোর্শেদ উল্ল্যেখযৌগ্য।

সেবা রোমান্টিক সিরিজ

১৯৮৭ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রেম ও রোমান্স নির্ভর কাহিনী নিয়ে এ সিরিজের বইগুলো। লেখক রোকসানা নাজনীন, খন্দকার মজহারুল করিম, শেখ আব্দুল হাকিম, শাহেদ ইকবাল।

ওয়েস্টার্ণ সিরিজ

সিরিজের যাত্রা শুরু ১৯৮৩ খ্রিষ্টাব্দে। লেখক কাজী মাহবুব হোসেন, রওশন জামিল, শওকত হোসেন। কাহিনী বিষয়বস্তু যুক্তরাষ্ট্রের গোড়াপত্তনের সময়ের বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। বিদেশী কাহিনী নির্ভর।

আত্নউন্নয়ন সিরিজ

১৯৭৪ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ। আত্নউন্নয়নের সহায়ক বই। লেখক বিদ্যুৎ মিত্র, বিশু চৌধুরী, মহাজাতক, ডাঃ রেজা আহমেদ

প্রকাশিত পত্রিকা

সেবা প্রকাশনী থেকে বর্তমানে প্রকাশিত পত্রিকা মাসিক রহস্যপত্রিকা। রহস্যপত্রিকা এখনও সমান তালে প্রকাশিত হচ্ছে প্রতি ইংরেজি মাসের এক তারিখে। ৩৬/= মূল্যমানের এই পত্রিকাটি এখনও জিইয়ে রাখার প্রধান কাজটা পাঠকরাই করেন। সেবার জন্মলগ্ন থেকেই এই পত্রিকার প্রকাশনা চললেও স্বাধীনতা যুদ্ধের সময় কিছু দিনের জন্য বন্ধ থাকার পর পুনরায় ১৯৭৪ সাল হতে শুরু হয় এর প্রকাশনা। তাই ১৯৭৪ সালকেই ধরা হয় এর জন্মলগ্ন। এতে বর্তমানের অনেক খ্যাতনামা লেখকই লিখেছেন। এছাড়াও কিশোর পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশিত হত যা বর্তমানে বন্ধ।

Download Link

তিন গোয়েন্দা সিরিজ Download করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

"Tin Goyenda"

মাসুদ রানা সিরিজ Download করতে নিচের লিঙ্কে ক্লিক করুন 


সেবা প্রকাশনীর অন্যান্য বই Download করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

Free Facebook Likes

Saturday, 28 September 2013


লেখাটি পড়তে পড়তে কখন যে চোখ ভিজে উঠলো বুঝতেই পারিনি! প্রিয় তিন গোয়েন্দার এত করুন পরিনতি স্যারের অসহায়ত্ত আমাকে সত্যিওই নির্বাক করে ফেলেছে......... 
                                   তিন গোয়েন্দার লেখক রকিব হাসান এবং মিজানুর রহমান কল্লোল ভাইবইমেলা -২০১৩
আমি রকিব দা র সাথে প্রায় ২ বছর আগে দেখা করেছিলাম। রকিব দা কে আমরা অনেক খুঁজছিলাম শুধু একটা জিনিস জানার জন্য। কেন তিনি আগের মতো এত সুন্দর করে তিন গোয়েন্দা লেখেন না। তার সাথে দেখা করতে পারব ভাবি নি। অনেক টা আন্দাজের উপর ভর করে আচমকাই তার সাথে আমার দেখা হয়ে গেছে।

এখানে এক জন লিখেছেন শামসুদ্দিন নওয়াব কি কাজী দা কি না। এর পেছনে একটা দুঃখ জনক ইতিহাস আছে।

রকিব দা গম্ভীর মানুষ। ঘর থেকে খুব একটা বের হন না। কথা ও বলেন কম। খুব বেশি আফসোস করে কিছু বলতে চান না। কিন্তু বলে ফেললেন তার জীবনের কিছু কথা। যে সেবা প্রকাশনীর হাত ধরে তার চলা শুরু সেই সেবা প্রকাশনী ই তার সাথে এমন বিশ্বাস ঘাতকতা করল।

কাজি দা যত দিন সেবা প্রকাশনীর হেড ছিলেন তিনি রকিব দা কে খুব স্নেহ করতেন। কাজি দার বয়স হয়েছে। তার ছেলে রা এসে দখল করল তার জায়গা। তারা রকিব দা কে বলল- আপনাকে আমাদের আর কোন দরকার নেই। আমরা নিজে রাই তিন গোয়েন্দা অনুবাদ করে নিতে পারব। রকিব দা কে চলে যেতে বললেন- হুমকি দিলেন যাতে তিনি কখনোও তিন গোয়েন্দার স্বত্ব দাবি না করেন। মূলত এ স্বত্ব সেবা প্রকাশনীর ই। কাজী দার সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল বলে তিনি তখন কোন আপত্তি করেন নি। তিনি ভাবতে পারেন নি কখনো এমনটি হবে।

তার পর যে কাজ টি তারা শুরু করল সেটা খুব খারাপ। অনুবাদের ধার না ধেরে তারা নিজে রা ইচ্ছা মতো লেখা লেখি শুরু করল। যা মন চায় তাই । আপনারা তো জানেন ই, রকিব দার তিন গোয়েন্দা লেখার কোন তুলনা হয় না। আর এখন তিন গোয়েন্দার মান কত খারাপ হয়ে গেছে। এগুলা ছাপা হতে লাগলো সামসুদ্দিন নওয়াব নামে। মূলত সামসুদ্দিন নওয়াব নামে কারো অস্তিত্ব নেই।

এর পর এমন হওয়া শুরু করল যে যারা কাজী দার ছেলের বন্ধু বান্ধব পরিচিত, আনাড়ি, তারাও লেখা শুরু করল। এগুলা সামসুদ্দিন নামে ছাপা হত, মাঝে মাঝে সন্দেহ দূর করার জন্য রকিব দার নাম ও সাথে দেয়া হত। রকিব দা বললেন- মুনিয়া, তুমি যদি এখন একটা গল্প পাঠাও, ওটাও সামসুদ্দিন নওয়াব এর নামে ছাপানি হবে।

আমরা খুব কষ্ট পেলাম শুনে। বললাম- দাদা, আপনি ওদের নামে কেস করুন, মামলা নড়ুন, তিন গোয়েন্দা আপনার সৃষ্টি। আর এরা এদের এভাবে ধংস করে দিবে? আপনি আবার লিখুন, আবার ওদের ফিরিয়ে আনুন আমাদের মাঝে... রকিব দা মৃদু হেসে বললেন- যে সেবা প্রকাশনীর হাত ধরে আমার চলা শুরু, তার নামে আমি কেস করব? কাজী দার ছেলে দের বিরুদ্ধে? যে কাজী দা আমাকে দাঁড় করিয়ে ছিলেন তোমাদের সামনে?? এ আমি পারব না কখনো। তিন গোয়েন্দা বেঁচে থাকবে, তোমাদের মাঝেই।

আমরা যখন চলে আসছিলাম দেখলাম আলা ভোলা মানুষ টা বসে গেছে কম্পিউটার এর সামনে, অনুবাদ করতে। তার চারদিকে বই এর সমুদ্র। কোন দিকে আর মনোযোগ নেই... একবার পেছন ফিরে তাকিয়ে দেখলাম, আমার সেই ছেলে বেলায় ঝড় তোলা মানুষ টা কে, যে কিশোর, মুসা, রবিন মিশে ছিল আমার সমস্ত সত্ত্বায় ...। তার কারিগর কে...। তার পর চলে এলাম। বুক ভরা বেদনা আর চোখের কোণে টলটলে অশ্রু নিয়ে..................।
রকিবদার আরও কিছু ছবি:
স্ট্যাটাস কা্রটেসীঃ Fariha Islam Munia আপু
সংগ্রহঃ "বই বই আর বই" পেজ থেকে

প্রিয় কবিতারা...